২ কি জোড় সংখ্যা?

 জোড় এবং বিজোড় সংখ্যা...

প্রঃ- জোড় সংখ্যা কাকে বলে?
২ দ্বারা বিভাজ্য (অর্থাৎ ২ দিয়ে ভাগ করা যায় ) সব সংখ্যাই জোড় সংখ্যা।
যেমনঃ- ২, ৪, ৩২, ২৩৬, ৭৬৮৬৪ ইত্যাদি।

এখানে বোঝার সহজ উপায় কোনো সংখ্যার শেষে ২,৪,৬,৮,০ থাকলেই সেগুলো ২ দ্বারা বিভাজ্য ( ২ দিয়ে ভাগ) হবে।

প্রঃ- বিজোড় সংখ্যা কাকে বলে?
যে সকল সংখ্যা ২ দ্বারা বিভাজ্য ( ২ দিয়ে ভাগ করা ) নয় তাদের বলে বিজোড় সংখ্যা।
যেমনঃ -৩, ৫, ১১,২৭,৩৪৭,৪৫৬৯ ইত্যাদি।

লক্ষ্য কর সব সংখ্যার শেষ অঙ্ক যেগুলো আছে সেগুলো ২ দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ ২ দ্বারা ভাগ করা যায় না। 

এবার তোমরা নিজেরা বল- ৪, ১৩, ২৩৪,৪৫৭,৩৪৭৯,৩৪৫৬ এদের মধ্যে জোড় আর বিজোড় কোনগুলি।এছাড়া ১ থেকে ১০০ অবধি জোড় ও বিজোড় সংখ্যা গুলি খাতায় লিখে ফেল, তাড়াতাড়ি।

Comments

Popular posts from this blog

সংখ্যা বানানো, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা

এক, দুই , তিন এবং চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা,