Posts

Showing posts from December, 2021

২ কি জোড় সংখ্যা?

 জোড় এবং বিজোড় সংখ্যা... প্রঃ- জোড় সংখ্যা কাকে বলে? ২ দ্বারা বিভাজ্য (অর্থাৎ ২ দিয়ে ভাগ করা যায় ) সব সংখ্যাই জোড় সংখ্যা। যেমনঃ- ২, ৪, ৩২, ২৩৬, ৭৬৮৬৪ ইত্যাদি। এখানে বোঝার সহজ উপায় কোনো সংখ্যার শেষে ২,৪,৬,৮,০ থাকলেই সেগুলো ২ দ্বারা বিভাজ্য ( ২ দিয়ে ভাগ) হবে। প্রঃ- বিজোড় সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা ২ দ্বারা বিভাজ্য ( ২ দিয়ে ভাগ করা ) নয় তাদের বলে বিজোড় সংখ্যা। যেমনঃ -৩, ৫, ১১,২৭,৩৪৭,৪৫৬৯ ইত্যাদি। লক্ষ্য কর সব সংখ্যার শেষ অঙ্ক যেগুলো আছে সেগুলো ২ দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ ২ দ্বারা ভাগ করা যায় না।  এবার তোমরা নিজেরা বল- ৪, ১৩, ২৩৪,৪৫৭,৩৪৭৯,৩৪৫৬ এদের মধ্যে জোড় আর বিজোড় কোনগুলি।এছাড়া ১ থেকে ১০০ অবধি জোড় ও বিজোড় সংখ্যা গুলি খাতায় লিখে ফেল, তাড়াতাড়ি।

২ কি ধরনের সংখ্যা?

 মৌলিক ও যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে?  উঃ- যে সকল সংখ্যা ১ বা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ ভাগ করা যায় না, সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমনঃ- ৫ এটি ১ আর ৫ ছাড়া কিছু দিয়ে ভাগ করা যাবে না। ৭,  ১১ ইত্যাদি এখন মনে হতে পারে ৯ কি ধরনের সংখ্যা তবে ৯ = ৩×৩ তাহলে ৯ তো ৩ দ্বারা বিভাজ্য সুতরাং  এটি মৌলিক নয়। যৌগিক সংখ্যা কাকে বলে? উঃ- যে সকল সংখ্যা ১ বা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য অর্থাৎ অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়,তাদের যৌগিক সংখ্যা বলে। যেমনঃ- ৪ = ২×২             ৩৫= ৫×৭ এগুলি যৌগিক। প্রঃ- ২ কি ধরনের সংখ্যা? উঃ- ২ হল সবথেকে ছোটো অর্থাৎ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা।

এক, দুই , তিন এবং চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা,

 আমরা জানি ১ থেকে সংখ্যা শুরু, এবং ১ হল এক অঙ্কের  সংখ্যা অর্থাৎ ১ হল এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা।এর পর ২, ৩,  ৪...৯ তারপর চলে আসে ১০ যেটিতে দুটি অঙ্ক আছে ১ আর ০। দেখা গেল এক অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯, যার ঠিক পরে শুরু হল  ১০ যেটি দুই অঙ্কের সংখ্যা এবং দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ১১,১২,১৩....৯৯ অবধি দুই অঙ্কের সংখ্যা আছে।সুতরাং ৯৯ হল দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা।    প্রঃ- তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? উঃ- ১০০ (এখানে ১, ০ এবং ০ তিনটি অঙ্ক এবং এর হতেই তিন অঙ্কের সংখ্যা শুরু। প্রঃ- তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? উঃ- ৯৯৯ ( এর কারণ এর পরই ১০০০ অর্থাৎ চার অঙ্কের সংখ্যা  শুরু হচ্ছে) প্রঃ- চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? উঃ- ১০০০ প্রঃ- চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? উঃ- ৯৯৯৯ 

সংখ্যা বানানো, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা

এক অঙ্কের সংখ্যা - ১,২... ৯ অবধি দুই অঙ্কের সংখ্যা- ১০, ১১,১২.....৯৯ অবধি এভাবে দেখলে সহজেই বলা যায় যতগুলি অঙ্ক থাকে সেটি গননা করে নিলেই সেটি তত অঙ্কের সংখ্যা হয়। এবার কিছু অঙ্ক দিয়ে সংখ্যা বানানো শিখি যেমন -  প্রঃ- ৪,৫,২ দিয়ে তিন অঙ্কের কতগুলি সংখ্যা বানানো যাবে? উঃ- ৬ টি (২৪৫,২৫৪,৪২৫,৪৫২,৫২৪,৫৪২)  প্রঃ-এদের মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোনটি? উঃ- ক্ষুদ্রতম - ২৪৫ ( সহজেই বলা যায় কারণ ৫ এবং ৪ এর থেকে ২ ছোটো তাই সংখ্যাটি ২ দিয়ে শুরু হতে হবে।বাকি রইল ৪ এবং ৫, এদের মধ্যে ৪ ছোটো তাই সেটি ২ এর পরে এল, ৫ সবথেকে বড় তাই সেটি শেষে।) এদের মধ্যে বৃহত্তম - ৫৪২ (ক্ষুদ্রতমর ঠিক বিপরীত কারণটাও ঠিক বিপরীত। ৫ সবথেকে বড় তাই সেটি আগে, তারপর ৪ এবং শেষে ২।) আরও একটি উদাহরন.... প্রঃ- ৬,৪,০,৩ এই অঙ্কগুলি দিয়ে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি কর... উঃ- বৃহত্তম- ৬৪৩০ ( আগের নিয়ম দেখলে সহজেই বোঝা যাবে) কিন্তু ক্ষুদ্রতম হলে- ৩০৪৬ ( এখানে মনে হতে পারে ০ সবথেকে ছোটো, তাই যদি হত তাহলে সংখ্যাটি হত- ০৩৪৬, এখানে সংখ্যা টি উচ্চারিত হবে তিনশত ছেচল্লিশ। অর্থাৎ চার অঙ্ক হল না, আর এও আমরা জানি কোনো পূর্ণ ...