২ কি ধরনের সংখ্যা?

 মৌলিক ও যৌগিক সংখ্যা

মৌলিক সংখ্যা কাকে বলে? 

উঃ- যে সকল সংখ্যা ১ বা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ ভাগ করা যায় না, সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়।
যেমনঃ- ৫ এটি ১ আর ৫ ছাড়া কিছু দিয়ে ভাগ করা যাবে না।
৭,  ১১ ইত্যাদি

এখন মনে হতে পারে ৯ কি ধরনের সংখ্যা তবে
৯ = ৩×৩ তাহলে ৯ তো ৩ দ্বারা বিভাজ্য সুতরাং  এটি মৌলিক নয়।

যৌগিক সংখ্যা কাকে বলে?

উঃ- যে সকল সংখ্যা ১ বা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য অর্থাৎ অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়,তাদের যৌগিক সংখ্যা বলে।

যেমনঃ- ৪ = ২×২
            ৩৫= ৫×৭
এগুলি যৌগিক।

প্রঃ- ২ কি ধরনের সংখ্যা?
উঃ- ২ হল সবথেকে ছোটো অর্থাৎ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা।

Comments

Popular posts from this blog

সংখ্যা বানানো, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা

২ কি জোড় সংখ্যা?

এক, দুই , তিন এবং চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা,