সংখ্যা বানানো, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা

এক অঙ্কের সংখ্যা - ১,২... ৯ অবধি

দুই অঙ্কের সংখ্যা- ১০, ১১,১২.....৯৯ অবধি

এভাবে দেখলে সহজেই বলা যায় যতগুলি অঙ্ক থাকে সেটি গননা করে নিলেই সেটি তত অঙ্কের সংখ্যা হয়।

এবার কিছু অঙ্ক দিয়ে সংখ্যা বানানো শিখি

যেমন - 

প্রঃ- ৪,৫,২ দিয়ে তিন অঙ্কের কতগুলি সংখ্যা বানানো যাবে?

উঃ- ৬ টি (২৪৫,২৫৪,৪২৫,৪৫২,৫২৪,৫৪২) 

প্রঃ-এদের মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোনটি?

উঃ- ক্ষুদ্রতম - ২৪৫ ( সহজেই বলা যায় কারণ ৫ এবং ৪ এর থেকে ২ ছোটো তাই সংখ্যাটি ২ দিয়ে শুরু হতে হবে।বাকি রইল ৪ এবং ৫, এদের মধ্যে ৪ ছোটো তাই সেটি ২ এর পরে এল, ৫ সবথেকে বড় তাই সেটি শেষে।)

এদের মধ্যে বৃহত্তম - ৫৪২ (ক্ষুদ্রতমর ঠিক বিপরীত কারণটাও ঠিক বিপরীত। ৫ সবথেকে বড় তাই সেটি আগে, তারপর ৪ এবং শেষে ২।)

আরও একটি উদাহরন....

প্রঃ- ৬,৪,০,৩ এই অঙ্কগুলি দিয়ে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি কর...

উঃ- বৃহত্তম- ৬৪৩০ ( আগের নিয়ম দেখলে সহজেই বোঝা যাবে)

কিন্তু ক্ষুদ্রতম হলে- ৩০৪৬ ( এখানে মনে হতে পারে ০ সবথেকে ছোটো, তাই যদি হত তাহলে সংখ্যাটি হত- ০৩৪৬, এখানে সংখ্যা টি উচ্চারিত হবে তিনশত ছেচল্লিশ। অর্থাৎ চার অঙ্ক হল না, আর এও আমরা জানি কোনো পূর্ণ সংখ্যার আগে শূণ্য থাকলে সেটিকে ধরা হয় না।)

নিজে করে দেখো চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা - 

(৭,৬,০,৫);(৫,০,৪,১)


Comments

Post a Comment

Popular posts from this blog

২ কি জোড় সংখ্যা?

এক, দুই , তিন এবং চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা,