এক, দুই , তিন এবং চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা,

 আমরা জানি ১ থেকে সংখ্যা শুরু, এবং ১ হল এক অঙ্কের 

সংখ্যা অর্থাৎ ১ হল এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা।এর পর ২, ৩, 

৪...৯ তারপর চলে আসে ১০ যেটিতে দুটি অঙ্ক আছে ১ আর ০।

দেখা গেল এক অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯, যার ঠিক পরে শুরু হল 

১০ যেটি দুই অঙ্কের সংখ্যা এবং দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা।

১১,১২,১৩....৯৯ অবধি দুই অঙ্কের সংখ্যা আছে।সুতরাং ৯৯

হল দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা।   

প্রঃ- তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি?

উঃ- ১০০ (এখানে ১, ০ এবং ০ তিনটি অঙ্ক এবং এর হতেই তিন

অঙ্কের সংখ্যা শুরু।

প্রঃ- তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কি?

উঃ- ৯৯৯ ( এর কারণ এর পরই ১০০০ অর্থাৎ চার অঙ্কের সংখ্যা 

শুরু হচ্ছে)

প্রঃ- চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি?

উঃ- ১০০০

প্রঃ- চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি?

উঃ- ৯৯৯৯ 

Comments

Post a Comment

Popular posts from this blog

সংখ্যা বানানো, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা

২ কি জোড় সংখ্যা?